• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার যেসব এলাকায় দুপুর থেকে টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

sagar crime reporter / ৩৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জাতীয়

ঢাকার যেসব এলাকায় দুপুর থেকে টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

 

শাপলানিউজ.কম

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২৬ জুন) দুপুর থেকে টানা ৬ ঘণ্টা ঢাকা জেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে পাগলা রেলস্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।

এ জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ