• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

sagar crime reporter / ৩৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

 

শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬
রাজধানী ঢাকায় আজ শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি জানিয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।

এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ