• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি

sagar crime reporter / ৩৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি

 

শাপলানিউজ.কম

প্রকাশ: ১৩ জুন ২০২৬

 

ঢাকায় সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার বিকেলে টানা ঝুমবৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে। গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হলেও কমেছে কয়েক দিনের ভ্যাপসা গরম। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দুপুরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর সন্ধ্যা ৬টায় তা নেমে আসে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
বৃষ্টির কারণে বনানী, মহাখালী, গাবতলী, জাহাঙ্গীর গেটসহ বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। ছুটির দিন হলেও যারা বাইরে ছিলেন তাদের অনেকেই ভোগান্তিতে পড়েন। দিনের শুরুতে রোদ থাকায় অনেকেই ছাতা ছাড়া বের হওয়ায় বিপাকে পড়েন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি জানান, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। সে হিসাবে ঢাকার বৃষ্টিপাত ভারী বৃষ্টির খুব কাছাকাছি ছিল।
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। পঞ্জিকায় আষাঢ় শুরু হতে দুই দিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের প্রায় সব এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে।
আবহাওয়াবিদ নাজমুল ইসলাম বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এখনও পূর্ণমাত্রার বর্ষাকালীন ভারী বর্ষণ শুরু হয়নি। ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।
আজ শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার ঘটলেও এখনই যে টানা বৃষ্টি হবে, এমনটা নয়। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে আপাতত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হলেও একটানা
বর্ষার বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ