• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণের শীর্ষে সান্তিয়াগো, ঢাকার অবস্থান কত?

sagar crime reporter / ৪৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে সান্তিয়াগো, ঢাকার অবস্থান কত?

 

shaplanews.com
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন

আপডেট: মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। আজ বায়ুদূষণের সেই তালিকায় ৮৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৫। মঙ্গলবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো। যার বায়ুমান স্কোর ১৬০। ১৫৩ স্কোর বায়ুদূষণে দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের উহান।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ