• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
নির্মাণ অনিশ্চয়তায় কুসিকের নতুন নগর ভবন বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান লেবাননের নতুন এলাকা খালি করার আহ্বান ইসরায়েলের ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঢাকার সমস্যা ঢাকার বাইরে ঢাকার আকাশে সকালে রোদ–বৃষ্টির খেলা, বাকি দিন কেমন থাকবে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত নবম পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা! খেলার মাঠ-পার্ক উদ্ধারে ঢাকাসহ সারাদেশে ব্যাপক উচ্ছেদ কার্যক্রম শুরু
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, খেলা, জাতীয়, ফুটবল, বাংলাদেশ, ভারত

খেলাধুলা আজ ভারতবধের মিশনে নামবে বাংলাদেশ

sagar crime reporter / ৩০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
শেয়ার

খেলাধুলা

আজ ভারতবধের মিশনে নামবে বাংলাদেশ

 

শাপলানিউজ.কম
৩১ মে ২০২৬

গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের সবচেয়ে বড় মহারণ বাংলাদেশ-ভারত লড়াই। এই দুই লড়াই অন্য আবহ তৈরি করেছে দর্শকদের মাঝে, এমনকি সেই রেশ বয়ে যায় ফুটবলারদের মাঝেও। জয়ের ক্ষুধা তাড়া করে বেড়ায় পুরো দলকে। এমনই আরেকটি লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর ভারত।

আজ রেবাবর (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে।

নারী সাফের টানা দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার মিশনে ভারত গেছে টাইগ্রেসরা। যদিও মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটিতে কিছুটা হতাশ করেছে বাংলাদেশ। জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও মাঠের খেলায় মন কাড়তে পারেননি আফঈদা খন্দাকার-ঋতুপর্ণা চাকমারা।

তুলনামূলক দুর্বল মালদ্বীপের বিপক্ষে প্রথমে দুই গোলে এগিয়ে গেলেও মাঝে খেই হারিয়ে দুই গোল হজম করে বাংলাদেশ। অবশ্য শেষদিকে আবারও ঘুরে দাঁড়িয়ে দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পায় ৪-২ গোলে।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে রক্ষণের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। সেই ভুলকেই কাজে লাগিয়েছিল মালদ্বীপ। ভারতের মতো দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি হলে সেটির মাশুল গুনতে হবে খুব কঠিনভাবে। ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না বলেই জানিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম আর শামসুন্নাহার সিনিয়র।

ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই এখন আর শুধু মাঠের নয়, এই লড়াইটা রূপ নিয়ে ইতিহাস আর ঐতিহ্যের। ফুটবলারও সেটি অনুভব করেন। যে কারণে ভারতের বিপক্ষে জিততে পারলে আলাদা ভালো লাগা কাজ করে বলে জানালেন শামসুন্নাহার সিনিয়র।

শামসুন্নাহার বলেন, ‘আসলে, ভারতের সঙ্গে জিতলে আমাদের আলাদা একটা ভালোলাগা কাজ করে। আমাদের না শুধু, দেশবাসীর, বাংলাদেশের সবারই একটা ভালো কাজ করে। সেই ক্ষেত্রে আমার মনে হয়, ভারতের বিপক্ষে জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তবে ভারতের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ভারতের মাটিতে খেলা সাফের দুটি ম্যাচের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচে করেছে গোলশুন্য ড্র। সেটি অবশ্য ছিল ২০১৬ সালে। তখনই কেবলই ফুটবলে বেড়ে উঠছিল বাংলাদেশ। এই সময়ে ২০১৯ সালে নেপালে আরও একবার ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

সময় অবশ্য এখন বদলেছে। বাংলাদেশ এখন আর সেই ছোট্ট খুকিটি নেই। পরের গল্পে জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। সর্বশেষ দুই দেখায় ৩-০ আর ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের জন্য সুখবর হলো মাঝমাঠের কাণ্ডারি মনিকা চাকমার ফিরে আসা। চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। এরপর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন মনিকা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ ভারতের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যাবে তাকে।

মালদ্বীপকে হারিয়ে ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে সেমিফানাইল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই গ্রুপ থেকে ঋতুপর্ণাদের সঙ্গী হচ্ছে ভারত। গোলব্যবধানে এগিয়ে থাকায় বর্তমানে গ্রুপের এক নম্বর দল তারা। তবে শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে সেই ব্যবধান আর কাজে আসবে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভারতকে হারাতে প্রস্তুত বলেই জানালেন বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি বলব, ভারত অবশ্যই শক্তিশালী দল আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। আমরা জানি, এই ম্যাচটা সহজ হবে না। আমরা প্রস্তুত আছি। দলের সবার সাথে কথা বলেছি; ওরা সবাই প্রস্তুত আছে, একটা ফল নিয়ে আমরা দেশবাসীকে খুশি করতে পারব।’

বাংলাদেশ নারী ফুটবল দল নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-ভারত ম্যাচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নির্মাণ অনিশ্চয়তায় কুসিকের নতুন নগর ভবন

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

লেবাননের নতুন এলাকা খালি করার আহ্বান ইসরায়েলের

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকার সমস্যা ঢাকার বাইরে

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

নির্মাণ অনিশ্চয়তায় কুসিকের নতুন নগর ভবন

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

লেবাননের নতুন এলাকা খালি করার আহ্বান ইসরায়েলের

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকার সমস্যা ঢাকার বাইরে

ঢাকার আকাশে সকালে রোদ–বৃষ্টির খেলা, বাকি দিন কেমন থাকবে

যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত

নবম পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা!

খেলার মাঠ-পার্ক উদ্ধারে ঢাকাসহ সারাদেশে ব্যাপক উচ্ছেদ কার্যক্রম শুরু

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333