• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
৬১ লাখ টাকা নিয়ে দ্বন্দ্ব, ঈদে মুক্তির আগেই আদালতে ‘বনলতা সেন’ রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু ব্রহ্মপুত্রসহ বন্যা প্রবণ নদ-নদীর পানি বাড়ছে হাইকোর্টের রুল ঢাকার রাস্তায় হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ নয়  ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নের ধকলে আর কত জনদুর্ভোগ বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ৮ এলাকায় দূষণ বেশি এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী টানা পতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

৬১ লাখ টাকা নিয়ে দ্বন্দ্ব, ঈদে মুক্তির আগেই আদালতে ‘বনলতা সেন’

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

৬১ লাখ টাকা নিয়ে দ্বন্দ্ব, ঈদে মুক্তির আগেই আদালতে ‘বনলতা সেন’

 

shaplanews.com

জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশার বনলতা সেন হয়ে আসছেন নাবিলা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে ‘বনলতা সেন’ সিনেমার। তবে মুক্তির খবরের মধ্যেই নতুন জটিলতায় জড়িয়েছে অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি। সহ-প্রযোজক তরুণ মজুমদার ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের বিরোধ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরেই সিনেমাটির মুক্তির খবর শোনা গেলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই প্রকাশ্যে আসে সহ-প্রযোজকের সঙ্গে বিরোধের বিষয়টি।

সহ-প্রযোজক তরুণ মজুমদারের দাবি, সিনেমার জন্য ধাপে ধাপে তিনি মোট ৬১ লাখ টাকা দিয়েছেন। কিন্তু মুক্তির সময় তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি সেন্সরে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে সেন্সর বোর্ডেও অভিযোগ জানিয়েছেন তরুণ।

তরুণ বলেন, ‘সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিক ছিল। পরে সিনেমার অগ্রগতি জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে আমি টাকা ফেরত নিয়ে সরে যেতে চাইলে তিনি তা ফেরত দেননি। এরপর বাধ্য হয়েই আইনি পথে যেতে হয়েছে।’

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার ভাষ্য, এটি ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে শুরু হওয়া একটি কাজ। সিনেমা প্রায় শেষ হওয়ার পর সহ-প্রযোজক সুদসহ টাকা ফেরত চাইলে সেটি সম্ভব ছিল না। তিনি বলেন, ‘সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে। সিনেমা মুক্তির আগেই প্রতারণার অভিযোগ এনে আদালতে যাওয়া দুঃখজনক।’

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার চরিত্র অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ