• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ

sagar crime reporter / ৬৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ঢাকায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ

 

shaplanews.com

১৭ মে, ২০২৬,

 

ঢাকা: নিউমার্কেট এলাকায় এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যাত্রীর নাম আমিনুল ইসলাম। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডে বাস থেকে তাকে ফেলে দেয়া হয় বলে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) ভোরে তার মৃত্যু হয়।

নিহত আমিনুল ইসলাম রংপুর জেলার মাহিগঞ্জ থানার হাজী দোলনা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং তিনি ঢাকার মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ জানান, খবর পেয়ে পুলিশ আমিনুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। নির্ধারিত স্থানে নামাকে কেন্দ্র করে বাসের হেলপারের সাথে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত হেলপার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ