• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কতা

sagar crime reporter / ২৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কতা

 

shaplanews.com

 

shaplanews.com ফাইল ছবি

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকার আশঙ্কায় রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ