৪০ মিনিটে লেনদেন ১৭৩ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ১৭৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর সাত মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। আজ লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ৭১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৩৪ দশমিক ৬৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০ দশমিক ২৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯২ দশমিক ৫৩ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের ১২ কোটি ৩৬ লাখ টাকা, মুন্নু সিরামিকের ১০ কোটি ২০ লাখ টাকা, এপেক্স ট্যানারির ছয় কোটি ৩২ লাখ টাকা, আমান ফিডের পাঁচ কোটি ৯০ লাখ টাকা, বিডি থাই ফুডের পাঁচ কোটি ৮৬ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের চার কোটি ২৯ লাখ টাকা এবং এপেক্স ফুডসের তিন কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।