• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

কয়েক দফা কমার পর আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

sagar crime reporter / ৬৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কয়েক দফা কমার পর আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

 

shaplanews.com

 

 

 

চার দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। সর্বশেষ ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা।

আজ মঙ্গলবার (৫ মে) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ