• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

৬ শতাংশ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

sagar crime reporter / ২৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

৬ শতাংশ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

shaplanews.com

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা এবং সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্ল্যাটফর্মে আগামী ২৪ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন।

একই দিনে কোম্পানিটি চলতি বছরের ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে। ওই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।

প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৯ পয়সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ