shaplanews.com
বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ২মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
পয়লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে, যা জানাল আবহাওয়া অফিস
আইকিউএয়ার সূচক থেকে জানা গেছে, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বাতাসও বিপজ্জনক। তৃতীয় হলো থাইল্যান্ডের চিয়াং মাই শহর। চতুর্থ নম্বরে রয়েছে নেপালের কাঠমুণ্ডু। অপরদিকে, রাজধানী ঢাকা ৫ নম্বরে অবস্থান করছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
এদিকে, আজ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।