ঢাকায় অভিযানে গ্রেপ্তার ৫২৮ জন, মামলা ৫৩
৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩৩, লালবাগ বিভাগ ৬৭, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭৩, মিরপুর বিভাগ ১০২, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৬৩, গোয়েন্দা বিভাগ ৯ ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুইটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








