• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে এনসিপির প্যানেল ঘোষণা

sagar crime reporter / ১৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে এনসিপির প্যানেল ঘোষণা

 

ঢাকা: ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২৬-২৭) প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনসিপি সমর্থিত ‘ন্যাশনাল ট্যাক্স লইয়ার্স অ্যালায়েন্স (এনটিএলএ)’ মনোনীত লাল-সবুজ প্যানেল ঘোষণা করা হয়।

আগামী ২২ ও ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করছেন এনটিএলএর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসলিম বিন হাই, লাইব্রেরি সম্পাদক পদে সংগঠনের সদস্য শেখ আখতার মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সদস্য সচিব মো. লুতফুল কবীর, সমাজকল্যাণ সম্পাদক পদে মুখ্য সংগঠক মো. কোহিনূর ইসলাম, আইসিটি সম্পাদক পদে এনটিএলের সদস্য শেখ মো. নাজমুল হক, কার্যনির্বাহী সদস্য পদে সংগঠনের সদস্য আবদুল হক হাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফি সানজিদা, অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, শাহ নেওয়াজ মোহাম্মদ শাকিল এবং যুগ্ম আহ্বায়ক তানভীর কায়সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ