• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢামেক এলাকায় হকার উচ্ছেদে আনসারের অভিযান, ফুটপাত দখলমুক্ত

sagar crime reporter / ২২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঢামেক এলাকায় হকার উচ্ছেদে আনসারের অভিযান, ফুটপাত দখলমুক্ত

 

শাপলানিউজ.কম

১৫ এপ্রিল ২০২৬,

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আনসার সদস্যরা। আজ সকাল ১১টায় হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু হয়।

অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নেতৃত্বে আনসারের ৩০ সদস্যের একটি দল শহীদ মিনার গেট (৩ নম্বর গেট) এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। পরে হাসপাতালসংলগ্ন বিভিন্ন স্থানে অবৈধ দখলদার ও হকারদের সরিয়ে দেওয়া হয় এবং তাদের দোকানপাট ও মালামাল অপসারণ করা হয়।

অভিযানের ফলে হাসপাতাল এলাকার ফুটপাত দখলমুক্ত হয়েছে। এতে রোগী ও স্বজনদের চলাচল সহজ হয়েছে এবং এলাকায় শৃঙ্খলা ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল হাসপাতাল এলাকায় শৃঙ্খলা ফেরাতে প্রথম দফা অভিযান শুরু হয়। সে সময় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান ও হকার উচ্ছেদ করা হলেও পরবর্তীতে আবারও কিছু হকার ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। বিষয়টি পুনরায় নজরে এলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নতুন করে এই অভিযান পরিচালনা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ