• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
‘জিরো সিগন্যাল ট্রাফিক’ পদ্ধতিতে যানজটমুক্ত হবে ঢাকা মোহাম্মদপুর কি ঢাকার ‘সিটি অব গড’ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত এসএসসি পরীক্ষার কেন্দ্র এলাকায় যানজট এড়াতে বিশেষ অনুরোধ ডিএমপির রাজধানীর বাইকারদের জন্য সুখবর ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পথে মেট্রোরেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

ডিএসইতে সূচকসহ বেড়েছে লেনদেন

sagar crime reporter / ২৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
শেয়ার

শেয়ারবাজার

ডিএসইতে সূচকসহ বেড়েছে লেনদেন

 

shaplanews.com

১৫ এপ্রিল ২০২৬
facebook sharing button

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার (১৫ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৩৬ কোটি টাকায় চলে এসেছে। গত সোমবারের (১৩ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪১ পয়েন্ট। পরে উত্থান গতি কমে আসে।

এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের উত্থান হয়েছে ২৪ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৫৪ দশমিক ৯৯ পয়েন্টে। এদিন ডিএস ৩০ সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৮৪ দশমিক ২০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৬৬ দশমিক ৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা। গত সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৩৭৬ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২৫ কোটি চার লাখ টাকা, একমি পেস্টিসাইডের ২০ কোটি ২২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৪৬ লাখ টাকা, মীর আকতারের ১৭ কোটি ১৬ লাখ টাকা, গোল্ডেন সনের ১৫ কোটি ৫৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১৫ কোটি ১৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ৮১ লাখ টাকা, বিবিএম কেবলসের ১২ কোটি ৮১ লাখ টাকা এবং পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

ডিএসই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

‘জিরো সিগন্যাল ট্রাফিক’ পদ্ধতিতে যানজটমুক্ত হবে ঢাকা

মোহাম্মদপুর কি ঢাকার ‘সিটি অব গড’

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

এসএসসি পরীক্ষার কেন্দ্র এলাকায় যানজট এড়াতে বিশেষ অনুরোধ ডিএমপির

রাজধানীর বাইকারদের জন্য সুখবর

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

‘জিরো সিগন্যাল ট্রাফিক’ পদ্ধতিতে যানজটমুক্ত হবে ঢাকা

মোহাম্মদপুর কি ঢাকার ‘সিটি অব গড’

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

এসএসসি পরীক্ষার কেন্দ্র এলাকায় যানজট এড়াতে বিশেষ অনুরোধ ডিএমপির

রাজধানীর বাইকারদের জন্য সুখবর

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পথে মেট্রোরেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333