• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ কেন ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, নেপথ্যে কী প্রবাসী আয় আসেনি যেসব ব্যাংকে শিশুসন্তান ‘কেভ সিন্ড্রোম’-এ আক্রান্ত কিনা বুঝবেন কীভাবে? প্রতিকারে কী করবেন? বিকাশ, নগদ ও রকেটে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ নয়, রুল জারি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা–শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রার আয়োজন 

sagar crime reporter / ৭৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রার আয়োজন

shaplanews.com

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। পথে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

এতে গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শন করা হয়। পাশাপাশি বাঙালিয়ানা সাজ-পোশাকে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা জুড়ে দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

 

জামায়াতে ইসলামী   শোভাযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ