• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ

sagar crime reporter / ৬৯ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ

shaplanews.com

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র ২’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তৌসিফ মাহবুব। সিরিজটির সাফল্য, পহেলা বৈশাখের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন এই অভিনেতা।

এবারের পহেলা বৈশাখ কাটছে কাজের মধ্যেই। বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। তবে দিনটিকে একেবারেই নিরানন্দ হতে দেননি। বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে গিয়ে সহকর্মীদের সঙ্গে আবারও বৈশাখ উদযাপন করেছেন—খাওয়া, গান আর কিছুটা আনন্দের পরই ফিরেছেন কাজে।

বৈশাখ মানেই তার কাছে রমনার বটমূল আর মেলার স্মৃতি। শৈশবের এক অভিজ্ঞতা শেয়ার করে জানান, একবার বাঘের মুখোশ পরে মেলায় ঘুরেছিলেন, যেন কেউ চিনতে না পারে। সেই অচেনা হয়ে ঘোরার অনুভূতিটা আজও তার কাছে বিশেষ।

‘চক্র ২’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। দর্শকের প্রতিটি রিভিউ, আলোচনা এমনকি সমালোচনাকেও তিনি নিজের কাজের স্বীকৃতি হিসেবে দেখছেন। তার ভাষায়, এই প্রাপ্তি তার কল্পনারও বাইরে।

প্রত্যাশা নিয়ে প্রশ্নে তৌসিফ বলেন, সিরিজটি শুধু প্রত্যাশা পূরণ করেনি, বরং তা ছাড়িয়ে গেছে। ঈদের সময় মুক্তি পাওয়া নানা কনটেন্টের ভিড়ে ‘চক্র ২’ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলেও মনে করেন তিনি।

‘চক্র ৩’ প্রসঙ্গে জানান, এটি নতুন করে পরিকল্পনা নয়; আগেই ধারাবাহিকভাবে এগোনোর সিদ্ধান্ত ছিল। সিরিজের শেষে পরবর্তী সিজনের ইঙ্গিতও রাখা হয়েছে। ভবিষ্যতে আরও সিজন আসবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ওটিটিতে কাজ শুরু করতে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, নিজের উপযোগী গল্পের অপেক্ষায় ছিলেন। এর আগে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ এবং ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ‘চক্র’ পেয়েছেন বলে মনে করেন।

ড. হুমায়ূন চরিত্রটি তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। চরিত্রটির ভেতরে একাধিক স্তর থাকায় ব্যাপক প্রস্তুতি ও গবেষণা করতে হয়েছে তাকে। বিশেষ করে, কোনো ‘এভিল’ সংলাপ ছাড়াই একটি জটিল চরিত্রকে ফুটিয়ে তোলার অভিজ্ঞতাকে তিনি কঠিন হলেও গুরুত্বপূর্ণ মনে করেন।

ভবিষ্যৎ পরিকল্পনায় নাটকের কাজ কিছুটা কমিয়ে ওটিটিতে মনোযোগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তৌসিফ। ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজের প্রস্তাবও পাচ্ছেন বলে জানান তিনি।

অন্যদিকে, বড় পর্দায় কাজ করার বিষয়ে এখনো সতর্ক এই অভিনেতা। তার মতে, সিনেমা অনেক বড় দায়িত্বের জায়গা। পুরোপুরি প্রস্তুত না হয়ে সেখানে কাজ করতে চান না। দর্শকের আস্থা ধরে রেখেই সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ