• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জন, মামলা ৩৮ টি* বঙ্গোপসাগরে *অতি প্রবল ঘূর্ণিঝড় “অর্ণব”* *আজ বায়ুদূষণে ঢাকার বাতাসের মান ১৩৭, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর* *বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এবার রাজনীতিতে আসছেন বর্ষা

sagar crime reporter / ২১৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

এবার রাজনীতিতে আসছেন বর্ষা

shaplanews.com

এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান।

অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নিঃশব্দে সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই। বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে বিতরণ করে। দেশসেবা করার ইচ্ছা আছে তার।

অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এ সময় তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ-এর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’

প্রসঙ্গত, এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ