ফুটপাত ও সড়ক দখলে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনের জেল
sagar crime reporter
/ ৯৭
জন দেখেছে
আপডেট :
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
শেয়ার
ফুটপাত ও সড়ক দখলে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনের জেল
shaplanews.com
প্রতিনিধি ঢাকা
Published : Monday, 6 April, 2026
ফুটপাত ও সড়ক দখলে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনের জেল
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ধরনের সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে পরিচালিত এই অভিযানে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
রমনা ও মিরপুর বিভাগ: নিউমার্কেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক অভিযান চালানো হয়। এসময় অবৈধ পার্কিংয়ের দায়ে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় করা হয় ৮২ হাজার টাকা জরিমানা। এছাড়া মিরপুরের শাহআলী এলাকায় ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লালবাগ ও মতিঝিল বিভাগ: বংশাল ও নয়াবাজার এলাকায় ৩ জনকে গ্রেপ্তার ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত অভিযানে একজনকে গ্রেপ্তারসহ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উত্তরা ও ওয়ারী বিভাগ: উত্তরা এলাকায় ৫ জনকে গ্রেপ্তার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রাবাড়ী ও জুরাইন এলাকায় ১১ জন ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে ট্রাফিক ওয়ারী বিভাগ।
গুলশান ও তেজগাঁও বিভাগ: মহাখালী ও গুলশান-২ এলাকায় ২০ হাজার ৫০০ টাকা এবং আগারগাঁও এলাকায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে থাকায় পথচারীরা মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হন, যা যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।