• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

sagar crime reporter / ৫৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

 

shaplanews.com

রাজধানীতে কয়েকদিন ধরেই বৃষ্টির দেখা নেই। ফলে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আজও দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ