• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদে ইশতিয়াকের ৩ নাটক, গল্পে জীবনের টানাপোড়েন

sagar crime reporter / ১০৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদে ইশতিয়াকের ৩ নাটক, গল্পে জীবনের টানাপোড়েন

 

shaplanews.com

গল্প, উপন্যাস ও গান লেখার পাশাপাশি নাটক-টেলিফিল্ম নির্মাণেও নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নিয়ে আসছেন তিনটি নাটক— ‘নীল দেয়ালের ঘর’, ‘রাজ্জাক-শাবানা’ ও ‘অযোগ্য’।

নির্মাতার ভাষায়, প্রতিটি কাজেই তিনি দিয়েছেন সর্বোচ্চ মনোযোগ। ‘চেষ্টা করেছি যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন দর্শকদের ভালো লাগাটাই আসল বিষয়,’ বলেন তিনি।

তিনি জানান, তিনটি গল্পই নেওয়া হয়েছে আমাদের চারপাশের বাস্তবতা থেকে। তার মতে, ‘দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান—সেটাই চেয়েছি।’

নতুন দাম্পত্য জীবনের শুরু আর সীমিত সামর্থ্যের ভেতর স্বপ্ন দেখার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীল দেয়ালের ঘর’। এক নবদম্পতির সংসার শুরু এবং হানিমুনে যাওয়ার টাকা জোগাড়ের টানাপোড়েন ঘিরে এগিয়েছে এর কাহিনি। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা সায়মা ও ইমেল হক। নাটকটি প্রচার হবে এনটিভিতে, ঈদের ষষ্ঠ দিনে। নির্মাতার মতে, ‘এটা খুবই সিম্পল কিন্তু ইমোশনাল একটি গল্প। নতুন সংসারের ছোট ছোট স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন—এই জায়গাটা দর্শকদের ছুঁয়ে যাবে।’

‘রাজ্জাক-শাবানা’ নাটকে উঠে এসেছে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দুই মানুষের সম্পর্ক। এক ইভেন্ট ম্যানেজমেন্ট উদ্যোক্তা ও নিম্নবিত্ত এক তরুণীর বিয়েকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এতে অভিনয় করেছেন আকাশ রহমান, সারিকা সাবাহ, সাদ সালামি নাওভি ও আফফান মিতুল। নাটকটি প্রচারিত হবে এ টিভি ইউএস-এ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘শিরোনামটা নস্টালজিক হলেও গল্পটা একেবারেই সমকালীন। সমাজের শ্রেণিভেদ আর ভালোবাসার বাস্তবতা—এই কনট্রাস্টটাই দেখাতে চেয়েছি।’

অন্যদিকে ‘অযোগ্য’ নাটকে দেখা যাবে সম্পর্ক ও মানসিকতার ভিন্ন মাত্রা। অতীতের অভিজ্ঞতায় প্রেম-বিয়ে থেকে দূরে থাকা এক ডাক্তারের জীবনে প্রবেশ করে এক বেকার যুবক। তাদের সম্পর্কের জটিলতা নিয়েই এগিয়েছে কাহিনি। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানজিকা আমিন ও সরকার রওনক রিপন। নাটকটি প্রচার করবে সাউন্ডএক্স এন্টারটেইনমেন্ট। নির্মাতার ভাষায়, ‘এখানে ‘অযোগ্য’ শব্দটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কে যোগ্য, কে অযোগ্য—এই প্রশ্নটাই তুলতে চেয়েছি।’

তিনটি নাটকেই ভিন্ন গল্প, চরিত্র ও আবহ নিয়ে হাজির হচ্ছেন ইশতিয়াক আহমেদ। তার প্রত্যাশা, দর্শক শুধু বিনোদন নয়, গল্পের ভেতর কিছু অনুভব করবেন, কিছু নিয়ে ভাববেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ