• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

sagar crime reporter / ১২১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

shaplanews.com
রাজধানীর মিরপুরে আজ মঙ্গলবার চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে। এই বোঝা আমরা ফেলে দিয়েছি।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার। আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে। এই বোঝা আমরা ফেলে দিয়েছি। এই বোঝা আর নিজের ঘাড়ে উঠবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।

নিজের নির্বাচনী এলাকাবাসীর পক্ষ থেকে চীন সরকার এবং রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জামায়াত আমির বলেন, এই উপহার যদি আমাদের ভাই-বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক চেহারায় এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা।

তিনি বলেন, সরকার আমাদেরকে যা দেবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে দেব। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছে যাবে। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। আমাদেরও তো কিছু দায়-দায়িত্ব আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ