• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

sagar crime reporter / ৯২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

shaplanews.com

ম্যাচের সমীকরণ সোজা। জিতো, নয়তো সিরিজ হারাও। এমন ম্যাচে ব্যাট হাতে নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (১৫ মার্চ) আলো ছড়িয়েছেন ব্যাটাররা। বিশেষত, তানজিদ হাসান তামিম। তার অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ভালো করলেও দ্বিতীয় ওয়ানডেতে মুখ থুবড়ে পড়ে ব্যাটিং। আজ সেই ব্যর্থতা পুষিয়েছেন দুই ওপেনার। তানজিদ তামিম ও সাইফ হাসান মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৫ রান। ৩৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলো নোল্ড হন সাইফ। অপরপ্রান্তে তামিম ছিলেন অবিচল। পাকিস্তানি বোলারদের শাসিয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তামিমকে থামান আবরার আহমেদ। শাহিন আফ্রিদির ক্যাচে পরিণত হওয়ার আগে ১০৭ বলে ৬টি চার ৭টি ছক্কায় ১০৭ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তামিম। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ফেরেন হারিস রউফের বলে বোল্ড হয়ে। তার ব্যাট থেকে আসে ২৭ রান। লিটন দাস বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন। ৪১ রানে তাকেও থামান রউফ। রিশাদ হোসেনকে গোল্ডেন ডাকের লজ্জা দিয়ে বাংলাদেশকে খানিকটা ব্যাকফুটে ফেলেন রউফ।

তাওহিদ হৃদয়ের ব্যাটে কক্ষপথেই থাকে স্বাগতিকরা। ৪৪ বলে চারটি চারে ৪৮ রানে অপরাজিত থাকেন হৃদয়। বাংলাদেশও পায় লড়াইয়ের পুঁজি।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি এবং শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ পান একটি করে উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ