• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

sagar crime reporter / ৫৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

shaplanews.com

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বসবে নতুন সরকারের প্রথম অধিবেশন। এই অধিবেশনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশন ঘিরে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন। জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

এদিকে প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বৈঠক করে সরকারি দল বিএনপি।

দলটির সূত্রে জানা গেছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

এদিন বেলা পৌনে ১২টার দিকে বৈঠক করেন বিরোধলীয় সংসদ সদস্যরাও। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ