• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৯ মিনিট  এবং আগামীকাল  সেহরি সময় ভোর ০৪:৫১  মিনিট ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়র বাসায়, নইলে থানায় রাখুন: পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ক্রিকেট ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবে বাংলাদেশ

sagar crime reporter / ৪৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবে বাংলাদেশ

ডারউইনের মারারা স্টেডিয়ামক্রিকেট অস্ট্রেলিয়া

আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আজ এই সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। এরপর কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যাকাইয়ে এটাই হবে প্রথম টেস্ট ম্যাচ এবং গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। আর ২২ বছর পর ডারউইনে ফিরবে টেস্ট ম্যাচ। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এ শহরে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেবার মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। তারপর এই প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০১৭ সালের পর দুই দলের মধ্যে এটাই হবে প্রথম টেস্ট সিরিজ। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সিরিজটি বাতিল হয়।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনারিফ অ্যারেনা ওয়েবসাইট

দুই ম্যাচের এ সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রের অংশ। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এটা গোপন কিছু নয় যে আন্তর্জাতিক সূচি এখন ব্যস্ততাপূর্ণ। তবে আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় আমরা সৌভাগ্যবান। এতে গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে টেস্ট ক্রিকেট আয়োজনের আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’

গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার ছেলেদের দলের এটাই হবে প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজ শেষে আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। ডারবান, গেবারা ও কেপটাউনে—এই তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে। এ সফরের অংশ হিসেবে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া।

এরপর অস্ট্রেলিয়া ফিরবে ঘরোয়া মৌসুমে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার পর টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাবে তারা। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এ বছরের জুনে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসবে অস্ট্রেলিয়া দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ