• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

sagar crime reporter / ৩৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

 

shaplanews.com

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা ও ব্যবসায়ী আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর কলাবাগান থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বসুন্ধরা সিটির বিপরীত পাশে তাঁর জুতার দোকান রয়েছে। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করা হয়। তিনি হাতে গুলিবিদ্ধ হন।

কলাবাগান থানার এসআই উজ্জ্বল কুমার পাল জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা শফিকুরকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের দোকানিরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গেছে। তারা বিস্তারিত জানার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ