• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশ থেকে সব আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই : ফজলুর রহমান সাইদ

sagar crime reporter / ৮৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশ থেকে সব আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই : ফজলুর রহমান সাইদ

shaplanews.com

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ