• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে

sagar crime reporter / ২৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয়

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে

shaplanews.com

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি গাড়ি, চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো এবং শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।তার এসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী ব্যতিক্রমী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো হচ্ছে—

  • প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন তার চলাচলের জন্য।
  • জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরে আগে ১৩-১৪টি গাড়ি থাকতো সেই বহরে গাড়ি কমিয়ে ৪টিতে নামিয়ে আনা হয়েছে।
  • প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান নিতে হতো আগে, সেই প্রথা বাতিল করা হয়েছে।
  • প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।
  • জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ