• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী পালন

sagar crime reporter / ৬৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী পালন

shaplanews.com
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী পালন।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি বিকেলে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

স্মরণ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক পাভেল, শিল্পী ও গবেষক সুবাস উদ্দিন, শ্রাবন্তী পুরকায়স্থ ও শিল্পী সোহেল রানা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিল্পী সন্তোষ কুমার চন্দ এবং নাট্য বিভাগের প্রশিক্ষক তপন কর।

আলোচনা সভায় বক্তারা বলেন, আব্দুল করিমের গান মানুষের মনে প্রেরণা জুগিয়েছে, সংস্কৃতি অঙ্গনকে আলোড়িত করেছে এবং বাঙালির ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাঁর জীবদ্দশায় রচিত প্রায় সব গানই দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে এবং বাঙালির সাংস্কৃতিক পরিচয় বহন করেছে।

আলোচনা সভা শেষে জারি গান, সারি গান ও একক সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জের স্থানীয় শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ