• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৯ মিনিট  এবং আগামীকাল  সেহরি সময় ভোর ০৪:৫১  মিনিট ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়র বাসায়, নইলে থানায় রাখুন: পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ৫

sagar crime reporter / ৩৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ৫

 

shaplanews.cm

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নতুন মাদারীপুর লক্ষ্মীগঞ্জ এলাকায় শুরু হওয়া এই সহিংসতায় দুই কিশোরসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নতুন মাদারীপুর এলাকার সাবেক পৌর কমিশনার ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে হাসান হাওলাদার ও কামরুল গ্রুপের (বিএনপি) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লক্ষ্মীগঞ্জ এলাকার একটি মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ