• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

sagar crime reporter / ১৫৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

shaplanews.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। এবার ভোট দেওয়ার পালা। এই মুহূর্তে আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।

তারেক রহমান এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের প্রচারণার সময় তিনি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ