• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশের শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

sagar crime reporter / ১৩৫ জন দেখেছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

দেশের শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬,

facebook sharing button

দেশের শীতার্ত ও দুস্থদের মাঝে প্রায় ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

বুধবার (৭ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের আট বিভাগের ৬৪ জেলা ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ক্রয় করে বিতরণের জন্য শীতের শুরুতেই এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রথম পর্যায়ের বরাদ্দকৃত ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দকৃত আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে। যা শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ