• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬ উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টিতে সবজি-মাছ চড়া, চাল-মসলা বাড়তি, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ঢাকার বাতাসে আবারও ধোঁয়াশা, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর আজকের নামাজের সময়সূচি — ঢাকাসহ সারাদেশ ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কমছে, আজও বিচ্ছিন্ন বৃষ্টি, মঙ্গলবার থেকে বাড়বে শীত রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯ আন্তর্জাতিক: শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৯ আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টির অজুহাতে বেড়েছে চাল-সবজি ও মাছের দাম, কমেছে মুরগি-ডিমের দাম  আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত, আরও ২ দিন থাকবে
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

জকসু নির্বাচন : ১৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা

sagar crime reporter / ৭১৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

জকসু নির্বাচন : ১৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

১৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ১৬৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট। অর্থাৎ ২৪৯ ভোটের ব্যবধানে ছাত্রদল প্রার্থী এগিয়ে আছেন।

জিএস পদে পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম। তাঁর প্রাপ্ত ভোট ১৬১২। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ব্যবধান ৮১৯।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ১৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট। ব্যবধান ১৭৯।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। তবে ভোটারদের ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সুবিধার্থে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলেও রাত সাড়ে ৯টার দিকে ‘টেকনিক্যাল’ কারণে গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সমস্যা নিরসন করে পুনরায় গণনা শুরু হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব ঘটে। বাকি ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ