• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটিতে আগে ভোট চায় জামায়াত লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ কেন ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, নেপথ্যে কী প্রবাসী আয় আসেনি যেসব ব্যাংকে শিশুসন্তান ‘কেভ সিন্ড্রোম’-এ আক্রান্ত কিনা বুঝবেন কীভাবে? প্রতিকারে কী করবেন? বিকাশ, নগদ ও রকেটে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ নয়, রুল জারি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা–শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাবিতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত

sagar crime reporter / ২১৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঢাবিতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থী আহত

shaplanewss.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)।

আহত শিক্ষার্থীদের সহপাঠী আগলিনা জানান, বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়।

আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ