• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী* সুখবর! স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩,৩২৪ টাকা, আজ থেকেই কার্যকর ৫ দিন বন্ধের পর পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা, ৯০ মিনিটে সূচক কমলো ৩০ পয়েন্ট ফ্রান্সে ফের উত্তাল বিক্ষোভ, একদিনে আটক প্রায় ১০০০, রাস্তায় ৭০ হাজার পুলিশ *🔴 নিখোঁজ সংবাদ 🔴 – সকলকে শেয়ার করার অনুরোধ 🙏* ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার, অস্ত্র-ইয়াবা-জাল নোট উদ্ধার আজকের বায়ুদূষণ: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বের ৫ম দূষিত শহর আজ রবিবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

sagar crime reporter / ৪১২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সারাদেশ

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে টেকনাফে আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

সেন্টমার্টিন থেকে টেকনাফে আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে। নিহতরা হলেন, সেন্টমার্টিনের বাসিন্দা মরিয়ম বেগম (৩৫) ও মাহিমা (৫)। টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নাফ নদীর মহনা ঘোরার চর এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ৭ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রওনা দেন। নাফ নদীর মহনায় ঘোলার চর এলাকায় আসলে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। সাথে বোটে থাকা যাত্রীরা পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা একটি ফিশিং বোট নিয়ে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন।

টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নুর জানান, দুই জনের মৃত্যু হয়েছে। টেকনাফ হাসপাতালে আমাদের টিম আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৃত্যু সেন্টমার্টিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ