• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs Dhaka’s Air Turns Toxic Again, Tops List of World’s Most Polluted Cities আজ বৃহস্পতিবার সারাদেশে কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে, দেখে নিন তালিকা ঢাকার বাতাস আবারও বিষাক্ত, বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায় প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল প্রতিবেদন, ঢাকা উত্তর

sagar crime reporter / ২০৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সারাদেশ

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল
প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫,

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল
সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্লিনিকের ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওই হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে ডাম্পিংয়ের কাজ করেছে বলে জানানো হয়।

হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে। পরে হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি দোকানসহ পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে হাসপাতালে আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী।

আরও পড়ুন
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
তবে শুক্রবার সকাল পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সাভার আগুন হাসপাতাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ