• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আজ

sagar crime reporter / ২৪৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আজ

নির্বাচন কমিশন ভবন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক বাসসকে এ তথ্য জানান।

আশাদুল হক জানান, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এই মতবিনিময় সভা দুই ভাগে বিভক্ত করা হয়েছে—

প্রথম পর্ব : সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে।

দ্বিতীয় পর্ব : দুপুর ২টা থেকে ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে।

মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ইসি ইতোমধ্যেই বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গেও কমিশন মতবিনিময় করেছে।

নির্বাচন কমিশন ইসি পর্যবেক্ষক সংস্থা সংসদ নির্বাচন এ এম এম নাসির উদ্দিন

সংশ্লিষ্ট সংবাদ: নির্বাচন কমিশন
২৪ নভেম্বর ২০২৫
এনআইডি সংশোধন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত
২৩ নভেম্বর ২০২৫
৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার
২৩ নভেম্বর ২০২৫
কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের প্রস্তুতির কথা জানাল ইসি
আরও
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা

০১:১৫, ২৫ নভেম্বর ২০২৫
আপডেট: ০১:১৫, ২৫ নভেম্বর ২০২৫

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আজ

লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

রাজশাহী-১ ধরে রাখতে মরিয়া বিএনপি, বাজিমাতে ব্যস্ত জামায়াত

প্রধান উপদেষ্টাকে গয়েশ্বরের হুঁশিয়ারি

এনআইডি সংশোধন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২৪ হাজার ৫৫১ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৪ হাজার ৫৫১ জন বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর সোমবার রাত ১২টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশ থেকে মোট ২৪ হাজার ৫৫১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ২২ হাজার ৯৩ জন পুরুষ ও ২ হাজার ৪৫৮ জন নারী।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে ৮ হাজার ৩৩৭ জন, জাপানে ৫ হাজার ৫০৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৩৬২ জন, চীনে ১ হাজার ৪৮৯ জন এবং অস্ট্রেলিয়া থেকে ১ হাজার ৬২৯ জন ভোটার নিবন্ধন করেছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সিস্টেম কার্যকর করতে ডাক বিভাগের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান। মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন, অন্য তিন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া চালু করা হচ্ছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর- পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে।

২৪ থেকে ২৮ নভেম্বর- উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর- ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর- সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর- দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর- মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়ায় ভোটারদের সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে তারা ভোট দেবেন। Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইসির কর্মকর্তারা জানান, ব্যালট সঠিকভাবে পাওয়ার জন্য বিদেশে নির্ভুল ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন পোস্টাল ভোট বিডি ইসি নির্বাচনি হাওয়া ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ