• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতায় হাইকোর্টের রুল সারা দেশে বৃষ্টির আভাস সারাদেশ ফটিকছড়িতে আ.লীগের মশাল মিছিল বলিউড সামান্থা বিয়ে করেছেন, দাবি ভারতীয় গণমাধ্যমের বিনোদন ডেস্ক আন্তর্জাতিক ভয়াবহ ঝড়ে এশিয়ার চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু সেন্টমার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু আজ কক্সবাজার প্রতিনিধি কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট সারাদেশ সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি পে স্কেলের বিষয়ে কমিশনের সবশেষ পদক্ষেপ বাড়ছে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ, ব্যয় কমবে ৭৫৫ কোটি টাকা ৩ বছর বাড়ছে এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-৬ প্রকল্পের মেয়াদ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মোংলায় পৌঁছাল আমেরিকা থেকে আসা গমের প্রথম চালান

sagar crime reporter / ৭৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সারাদেশ

মোংলায় পৌঁছাল আমেরিকা থেকে আসা গমের প্রথম চালান

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫,

মোংলায় পৌঁছাল আমেরিকা থেকে আসা গমের প্রথম চালান
আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’।

আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে প্রথমবারের মতো সরাসরি মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। গমের গুণগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়।

খাদ্য অধিদপ্তরের মোংলা বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজটি শুক্রবার বিকেলে ফেয়ারওয়েতে ভেড়ে। পরে খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান বজায় থাকায় খালাসের অনুমতি দেওয়া হয়।

তিনি জানান, রোববার সকাল থেকে জাহাজ থেকে গম খালাসের কাজ চলছে। মোট গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে এবং বাকি অংশ খুলনা, বরিশাল ও রাজশাহীতে পাঠানো হবে। উইকো টাটি বড় আকারের জাহাজ হওয়ায় এর গভীরতা বেশি এবং গমের পরিমাণও বেশি। তাই জাহাজটি ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

তিনি আরও জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে উইকো টাটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে, সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলায় পৌঁছাত।

মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা-বাংলাদেশ জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে ২৫ অক্টোবর দেশে পৌঁছেছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর এসেছে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। ১৪ নভেম্বর আসা এই চালানটি তৃতীয়। তিনটি চালানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।

মোংলা বন্দর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ