সারাদেশ
স্ত্রীর গলাকাটা লাশের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী
গাজীপুর ও কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫,
স্ত্রীর গলাকাটা লাশের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী
গাজীপুরের একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার। ছবি: যুগান্তর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী।
নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
জানা যায়, ইমরান হোসেন পেশায় কসাইয়ের কাজ করতেন। অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি৷ তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন প্রথমে আমার বাবা মাকে জবাই করেছে। পরে নিজের গলাও কাটার চেষ্টা করে । তিনি বলেন, তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে৷ এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
আহত লাশ উদ্ধার গাজীপুর
shaplanews.com/wp-content/uploads/2025