• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক বিধানসভা নির্বাচন বিহারে জয়ের পথে বিজেপি জোট আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ১৫৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

বিহারে জয়ের পথে বিজেপি জোট
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫,

বিহারে জয়ের পথে বিজেপি জোট
বিহারের বিভিন্ন প্রান্তে জয় উদযাপন শুরু করেছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলে বড় ব্যবধানে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এরইমধ্যে বিহারের বিভিন্ন প্রান্তে জয় উদযাপন শুরু করেছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা।

বিহারের বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩টি। গেল ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, ২ শতাধিক আসনে এগিয়ে এনডিএ জোট। সরকার গঠনে প্রয়োজন ১২২টি আসন। গতবারের তুলনায় ৯০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

প্রাথমিক ফলে ভরাডুবির পথে কংগ্রেস। বিহারের ফল হতাশাজনক বলে স্বীকার করেছেন রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গহলৌত। বিহারে কংগ্রেসের আরও একটি ভরাডুবি হয়েছে উল্লেখ করে রাহুল গান্ধিকে কটাক্ষ করেছে বিজেপি।

এর আগে প্রতিটি জরিপেই দেখা যায়, এনডিএ জোট বিপুল ব্যবধানে জয়ী হতে চলছে। এখন ভোট গণনার প্রাথমিক ফলাফলেও একই ইঙ্গিত মিলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

বিজেপি ভারত

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ