• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

sagar crime reporter / ১৫২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫,

এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকার পদ্মা সেতু থানার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। তবে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এক্সপ্রেসওয়ে আগুন

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ