• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ মির্জা ফখরুলের আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বাস ঠাকুরগাঁও প্রতিনিধি

sagar crime reporter / ১৪৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সারাদেশ

মির্জা ফখরুলের আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বাস
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫,

মির্জা ফখরুলের আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বাস
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বইছে উৎসবের আমেজ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বইছে উৎসবের আমেজ। তিন দিনের সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রোববার (৯ নভেম্বর) বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করবেন। এই জনসভা ও মতবিনিময়ের জন্য দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুদৃশ্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ জানিয়েছেন, মহাসচিবের তিন দিনের সাংগঠনিক কর্মসূচির প্রথম দিন আজ (৯ নভেম্বর)। তিনি সকাল ১১টায় সদর উপজেলার জগন্নাথপুরে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। একই দিনে তিনি বিভিন্ন এলাকায় আরও তিনটি মতবিনিময় সভা করবেন বলেও জানা গেছে।

আরও পড়ুন
বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় হতাশ নেতাকর্মীরা
বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় হতাশ নেতাকর্মীরা
এদিকে, দলীয় মহাসচিবের আগমনকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে যোগ দিতে শুরু করেছেন। অনেক এলাকায় নেতাকর্মীরা ব্যান্ড পার্টিসহ আনন্দ মিছিল করছেন। মির্জা ফখরুলকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তাদের এই উচ্ছ্বাস ও সরব উপস্থিতি চোখে পড়ার মতো।

ঠাকুরগাঁও মির্জা ফখরুল

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ