• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাতাস আবারও বিষাক্ত, বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায় প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সংবেদনশীলদের জন্য সতর্কতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪ Can’t Remember What You Read? 5 Effective Reading Techniques for Students Why Is Your Mobile Battery Draining So Fast? Know 9 Reasons
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

sagar crime reporter / ৪৫৫ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫,

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলাদে‌শি

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরছেন এসব বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। চারজন আইওএম’র আশ্রয় কেন্দ্রে ছিলেন।

প্রত্যবসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে আহ্বান জানান।

আইওএম’র পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, মেডিক্যাল চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জা‌নিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ