• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক নেপালে অভ্যুত্থানে নিহতদের পরিবার সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ না নেওয়ার ঘোষণা আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ২০৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

নেপালে অভ্যুত্থানে নিহতদের পরিবার

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ না নেওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫,

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ না নেওয়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

নেপালে সাম্প্রতিক ‘জেন জি’ আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হলে তারা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবেন না। পরিবারের অন্যতম দাবি হলো নিহতদের স্বজনদের সচিব পর্যায়ের পেনশন সুবিধা প্রদান।

নেপালের বিক্ষোভ
ঘাতকদের স্বপ্ন কেড়ে নেওয়া
নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে অবস্থান নিয়ে পরিবারগুলো এই ঘোষণা দিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

অপরদিকে, আন্দোলন ও সহিংস বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রোববার তারা প্রধানমন্ত্রী কার্কির সরকারি বাসভবন বালুওয়াটারের সামনে জড়ো হয়ে জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য তারা অপেক্ষা করছেন।

নিহত কমল সুবেদীর স্বজন জানান, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয়েছে, তবে রোববার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন
কাতারে জড়ো হচ্ছেন আরব নেতারা
কাতারে জড়ো হচ্ছেন আরব নেতারা
পরিবারগুলোর দাবির মধ্যে রয়েছে— ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা এবং শেষকৃত্যের মিছিল রিং রোড প্রদক্ষিণ করবে। এছাড়া, তারা দাবি করেছেন, নিহতদের স্বজনদের শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তা নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশন সুবিধাও প্রদান করতে হবে।

নেপালের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহত প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারগুলো বলছে, নিহতদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতির জন্য আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া জরুরি।

নেপালে জেন জি বিক্ষোভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ