• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ইরানের তেল বিক্রি ২ বছরের মধ্যে সর্বোচ্চ

sagar crime reporter / ৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ইরানের তেল বিক্রি ২ বছরের মধ্যে সর্বোচ্চ

 

shaplanews.com

মার্কিন নৌ অবরোধের পরও ইরানের তেল বিক্রি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির ‘প্ল্যান অ্যান্ড বাজেট অর্গানাইজেশন’। খবর আল জাজিরার।

আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ইরানের তেল বিক্রির পরিমাণ তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলার অতিক্রম করেছে, যা গত দুই বছরের মধ্যে যেকোনো একক মাসের সর্বোচ্চ রেকর্ড।

যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি ও অবরোধ বজায় থাকা সত্ত্বেও ইরান ঠিক কীভাবে এত বিপুল পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রেখেছে, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এর আগে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মার্কিন অবরোধ শুরু হওয়ার আগেই ইরানের বহু তেলের ট্যাঙ্কার সমুদ্রে অবস্থান করছিল। ফলে প্রাথমিক ধাক্কা সামলে তেল বিক্রি চালু রাখা সম্ভব হয়েছিল। তবে বর্তমানেও সেই একই কৌশলে রপ্তানি চলছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে কিছু অপ্রমাণিত তথ্যে দাবি করা হচ্ছে, ইরান সরকার তাদের তেল বহনকারী ইরাকি জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করার বিশেষ অনুমতি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ