• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজনীতি ডাকসু নির্বাচন আ.লীগের সঙ্গে মিলে আরেকটি দল খেলা খেলল: সেলিমা রহমান বরিশাল ব্যুরো

sagar crime reporter / ১৮৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতি

ডাকসু নির্বাচন

আ.লীগের সঙ্গে মিলে আরেকটি দল খেলা খেলল: সেলিমা রহমান
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫,

আ.লীগের সঙ্গে মিলে আরেকটি দল খেলা খেলল: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে।

বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে তা বড় কথা নয়, কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।

তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে। আগামী নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার আহ্বান জানান তিনি।

পরে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিএনপি বরিশাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ