• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহী ব্যুরো

sagar crime reporter / ৩৬২ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫,

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার তিনজনই একই দিনে একই স্থানে ওই তরুণীকে (২২) ধর্ষণ করে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। শনিবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

র‌্যাব জানায়, ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিয়ান। গত ৩০ আগস্ট তারা মহানগরীর ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এ ঘটনার ভিডিও করে রাখেন তারা।

র‌্যাব আরও জানায়, ওই তরুণীকে ধর্ষণের পর তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়; এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরে ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে মেসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়াতদন্ত করে। তিন আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী গ্রেফতার ধর্ষণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ