• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

sagar crime reporter / ১৭১ জন দেখেছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ এএম

সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

‎এ ঘটনায় অভিযুক্তরা হলেন— দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), একই গ্রামের আনারুলের ছেলে সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশি ফুফা সজিবের সঙ্গে ভুক্তভোগী ওই কিশোরীর প্রায় সময়ে মোবাইলে কথা হত। কিন্তু বৃহস্পতিবার সজিব রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে বলে। শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্ত যুবক। গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন এ ব্লাকমেইল করে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় সজিব। তারপর পার্শ্ববর্তী চিত্তরঞ্জনের একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে প্রথমে সজিব জোরপূর্বক ধর্ষণ করে। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে, বিষয়টি দীর্ঘ সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।

‎এদিকে, ওই কিশোরী বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। আগামী শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তবে, চাঞ্চল্যকর এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দাখিল করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ