• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে শরীয়তপুর প্রতিনিধি

sagar crime reporter / ৩৮৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সারাদেশ

ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫,

ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক মাদ্রাসার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশিকুর রহমান (২৬) নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। তিনি শরীয়তপুরের নড়িয়া পৌরসভার একটি মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার নিজের কক্ষে ছাত্রীকে ডেকে নেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী শিক্ষককে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক ছিলেন।

এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেফতার করে নড়িয়া থানা পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আসামিকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ